


আইটিসি হোটেলস
আইটিসি সোনার হোটেলের ইডেন প্যাভেলিয়ন রেস্তরাঁর মেনুতে থাকবে কাজু রাবড চিকেন এস্ক্যালোপ, গোস্ত গালৌটি, কলকাতা ফিশ ফিংগার, মেটিয়াবুরুজ গোস্ত বিরিয়ানি ইত্যাদি। প্যান এশিয়ান রেস্তরাঁয় রয়েছে আ-লা-কার্ট মেনু। আইটিসি রয়্যাল বেঙ্গলের আবর্তন রেস্তরাঁয় পাবেন ড্রামস্টিক ডাম্পলিং, স্পাইসড অগারবাইন, ইলানির পায়েস ইত্যাদি।
অ্যাস্টর
হোটেলের কাবাব-এ-কিউ রেস্তরাঁয় পাবেন ভ্যালেন্টাইনস ডিনার। কসুরি মুর্গ টিক্কা, মাটন শিক গিলাফি, তন্দুরি পনির টিক্কা, পিৎজা স্লাইস, স্লাইস ফিশ ইন ব্ল্যাক বিন স্যস সহ আরও বিভিন্ন পদ।
চাওম্যান
বিশেষ মেনুতে পাবেন মাঞ্চাও স্যুপ, চিলি গার্লিক নুডলস, ওক টসড হাক্কা নুডুলস, কুংপাও ভেজ, চিকেন উইথ কাজু অ্যান্ড ড্রাই চিলি, মাঞ্চুরিয়ান চিকেন, চকোলেট ম্যুজ, আইসক্রিম উইথ দারসান ইত্যাদি।
গার্ডেন কাফে
দক্ষিণ ভারতীয় খাবারের জন্য জনপ্রিয় এই রেস্তরাঁ। এখানে ভ্যালেন্টাইস মেনুতে পাবেন হার্ট শেপড ইডলি, চিজ বাটার মশলা ধোসা, গার্লিক চিজ পিৎজা, মিক্সড চিজ পিৎজা, ফিল্টার কফি সহ আরও নানা পদ।
আওয়াধ ১৫৯০
এখানে ভ্যালেন্টাইনস ডে মেনু পাবেন ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। থাকবে বিহারি মুর্গ বোটি কাবাব, নার্গিসি গোস্ত শাম্মি কাবাব, রামপুরি গোস্ত শিক কাবাব, শিকমপুরি তন্দুরি ক্র্যাব, সুতলি কাবাব, মুর্গ জাফরানি,
ফিরনি ইত্যাদি।