


নিউটাউনের ইকোস্পেসে অভিযান চালিয়ে বেআইনি আন্তর্জাতিক কল সেন্টারের হদিশ মিলল। ঘটনায় ১৩ তরুণী-সহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাওলার মাধ্যমে টাকা পাচার করা হত বলে অভিযোগ। উদ্ধার হয়েছে ৫৩টি কম্পিউটার, ৪টি ল্যাপটপ এবং ২৪টি মোবাইল। সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিতকুমার ভারত।