


নয়াদিল্লি: ২৭তম জন্মদিনের আর মাত্র এক সপ্তাহ বাকি ছিল। তার আগেই সুদূর কানাডায় জীবনে ইতি টানলেন তন্যা ত্যাগী। আলবার্তা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর নিথর দেহ শুক্রবার রাতেই দিল্লিতে পৌঁছায়। তাঁর এই অকাল প্রয়াণ কোনওভাবেই মেনে নিতে পারছে না পরিবার। তন্যার বাবা জানান, বুধবার সকালে ফোনে খবর দেন মেয়ের রুমমেট। হস্টেলের বেডে তাঁর দেহ উদ্ধার করা হয়। কানাডা প্রশাসনের তরফে প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তন্যার মৃত্যু হয়।