


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার জন্য নানা সামগ্রী কেনার ক্ষেত্রে ‘বিআইএস সার্টিফিকেটশন’ পরখ করে নিতে হবে। অর্থদপ্তর এই ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। কোনও সামগ্রীতে ‘আইএসআই’ ছাপ থাকলে সেটি বিআইএস (ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড) সার্টিফিকেটপ্রাপ্ত বলে ধরা হয়। অর্থদপ্তর জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি মুখ্যসচিবের নেতৃত্বে অনুষ্ঠিত রাজ্য পর্যায়ের বৈঠকে আইএসআই ছাপযুক্ত সামগ্রী কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই বিষয়ে কোনও ব্যতিক্রম হলে তার কারণ টেন্ডার কমিটিকে লিখিতভাবে জানাতে হবে।