


আন্তালিয়া: যুদ্ধের প্রতিবাদে আমেরিকায় বিশ্বকাপ খেলতে না যাওয়ার হুমকি আগেই দিয়েছে ইরান। এবার ফুটবল মাঠে স্কুল ব্যাগ নিয়ে অভিনব প্রতিবাদ জানালেন সেই দেশের ফুটবলাররা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল ইরান। ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের সময় ইরানের ফুটবলারদের হাতে ছিল স্কুল ব্যাগ। ম্যাচ শেষে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইজরায়েল ও আমেরিকার যৌথ হানায় প্রাণ হারিয়েছিল ১৭৫ জন স্কুল পড়ুয়া। তারই প্রতিবাদে এই উদ্যোগ। উল্লেখ্য, ম্যাচটি ১-২ ব্যবধানে নাইজেরিয়ার কাছে হারে ইরান।