


• শাহিদ কাপুর ও কৃতী শ্যানন ‘তেরি বাতোঁ ম্যায় অ্যায়সে উলঝা জিয়া’ ছবির সিক্যুয়েল আসছে। এবার ছবিতে দেখা যাবে ত্রিকোণ প্রেমের গল্প। শাহিদ আর কৃতীর সঙ্গে ছবিতে দেখা যাবে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। সূত্রের খবর, ইতিমধ্যে ম্যাডক ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাহ্নবী। শোনা যাচ্ছে, আগের ছবিটির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে সিক্যুয়েলের কাহিনি। ২০২৪ সালে মুক্তি পেয়েছিল শাহিদ ও কৃতী অভিনীত ছবিটি। রোবট ও মানুষের প্রেমকাহিনি ঘিরে তৈরি হয়েছিল সিনেমাটি। এবার সেই গল্পেই আসছে নয়া টুইস্ট। ছবির চিত্রনাট্য চূড়ান্ত। শীঘ্রই শ্যুটিং শুরু হতে পারে বলে খবর। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পেতে পারে এই সিনেমা।