


• বক্স অফিসের পাশাপাশি সমালোচকদের কাছেও প্রশংসিত হচ্ছে ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’। এই আবহে আরও একটি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিতে কাজ করতে চলেছেন ইমরান। এবার তাঁর নজরে ‘জন্নত’। শোনা যাচ্ছে, এই ছবির তৃতীয় পার্ট আসতে চলেছে। প্রযোজক বিনেশ ভাট বিষয়টি নিশ্চিতও করেছেন। জানিয়েছেন, এই ‘জন্নত ৩’ ছবি নিয়ে কাজ চলছে পুরোদমে। শুরু হয়েছে চিত্রনাট্যের কাজ। ‘জন্নত’ ফ্র্যাঞ্চাইজি ইমরানের কেরিয়ারের জন্য অত্যন্ত স্পেশাল। ফলে ছবির তৃতীয় পার্টের ছবিটি ঘিরে তিনি উচ্ছ্বসিত। জানা যাচ্ছে, চিত্রনাট্য চূড়ান্ত হলে বাকি কাস্টিং চূড়ান্ত হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর শুরু হতে পারে শ্যুটিং। উল্লেখ্য, চলতি বছর নভেম্বরে মুক্তি পাবে ইমরান অভিনীত পরবর্তী সিনেমা ‘গানমাস্টার জি৯’।