


সুব্রত কাপ আন্তর্জাতিক স্কুল ফুটবল প্রতিযোগিতার অনুর্ধ্ব-১৫ বালক বিভাগে জয়ী ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। বুধবার বিকেলে বেঙ্গালুরুর সুব্রত ফুটবল মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয়। গুয়াহাটির কামরূপ মেট্রোপলিটান সিনিয়র সেকেন্ডারি স্কুলকে ১ গোলে পরাজিত করেছে ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ।