


বিপাকে কার্তিক আরিয়ানের ‘নাগজিলা’। অনির্দিষ্টকালের জন্য পিছনো হল এই সিনেমা। কেন? শোনা যাচ্ছে, এখনও ছবির বেশ কিছু দৃশ্য শ্যুট বাকি রয়েছে। পাশাপাশি ছবির ভিএফএক্স-এর কাজও অনেকখানি বাকি রয়েছে। তবে আরও একটি কারণ ঘুরপাক খাচ্ছে চারদিকে। কার্তিকের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবির বক্স অফিসে ভালো ফল করতে ব্যর্থ হয়েছে। ‘ধুরন্ধর’ ঝড়ের সামনে টিকতে পারেনি কার্তিকের ছবি। এই কারণেও অভিনেতার পরের ছবি পিছচ্ছে বলে মনে করা হচ্ছে।