


মিয়ামি, ৪ জুলাই: এদিন ভারতীয় সময় ভোর ৩টে ৩০ মিনিটে মিয়ামি স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্তিনা বনাম কেপ ভার্দে। ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এর এই ম্যাচে প্রবল লড়াইয়ের পর কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় নিজেদের জায়গা নিশ্চিত করল এলএম১০-এর দল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় আর্জেন্তিনাকে। তবে প্রথমবার বিশ্বকাপের নকআউটে ওঠা কেপ ভার্দেও পাল্টা আক্রমণে একাধিকবার চাপে ফেলে দেয় আজেন্তিনা দলকে। ম্যাচ যত এগিয়েছে ততই বেড়েছে উত্তেজনা। বলা চলে গোটা ম্যাচেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। আর্জেন্তিনা একাধিকবার এগিয়ে গেলেও কেপ ভার্দে হাল ছাড়েনি। এদিন মিয়ামিতে হওয়া এই ম্যাচের ষষ্ঠ মিনিটেই আর্জেম্তিনার গোল লক্ষ্য করে শট নিলেও গোল করতে পারেনি কেপ ভার্দে। পাশাপাশি বলের গতি এবং পাসের ছন্দে একটু হলেও এগিয়ে থাকে আর্জেন্তিনা। আর ঠিক তার জেরেই ২৯তম মিনিটেই মাঝমাঠ থেকে বল ভাসান লিসান্দ্রো। ভাসানো বলটি রিসিভ করে কিছু সেকেন্ডের মধ্যেই বলটি কেপ ভার্দের জালে জড়িয়ে দেন বিশ্বসেরা লিওনেল মেসি। এলএম১০ এর এই শটটির গতি আটকাতে অক্ষম কেপ ভার্দের গোল রক্ষক। এরপর দুই দলের পক্ষ থেকে একাধিক আক্রমণ আসলেও গোল করতে পারেনি উভয়ই দল। প্রথমার্ধে ১-০ লিড নিয়ে শেষ করে আর্জেন্তিনা দল। এরপর বিরতির পর আক্রমণে আরও এক ধাপ এগিয়ে ওঠে কেপ ভার্দে দল। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটেই গোল দিতে সক্ষম হয় কেপ ভার্দে দল। গোলটি করেন দুয়ার্তে। গোলটি হজম করার পর অস্থির হয়ে পড়ে আর্জেন্তিনা। একের এক সুযোগ তৈরি করেন মেসি। শেষে ৯০ মিনিট পর্যন্ত ম্যাচ ১-১ থাকায় তা গড়ায় অতিরিক্ত সময়ের দিকে। অতিরিক্ত কময়ের দ্বিতীয় মিনিটেই আবার এগিয়ে যায় আর্জেন্তিনা। কর্নার থেকে বল পেয়ে দুর্দান্ত শটে বলটি জালে ঢুকিয়ে দেন লিসান্দ্রো মার্তিনেজ। কিন্তু অপরদিকে হার মানেনি কেপ ভার্দে দল। ১০৩ মিনিটেই আরেকটি গোল করে স্কোরলাইনে ২-২ ব্যবধানে চলে আসে কেপ ভার্দে। গোলটি করেন সিডনি কাবরাল। দ্বিতীয় গোলটি খেয়ে স্তব্ধ হয়ে যায় আর্জেন্তিনা দল সহ সমর্থকরাও। এরপর ম্যাচ টাইব্রেকারের দিকে এগানোর কিছু সময় আগেই অভিষপ্ত মুহূত্ব হয়ে ওঠে কেপ ভার্দের জন্য। মেসির কর্নার থেকে রোমেরোর হেড বোর্হেসের হাতে লেগে খানিকটা দিক পাল্টে বলটি জড়িয়ে যায় জালে। আত্মঘাতী এই গোলেই ভেঙে যায় কেপ ভার্দের স্বপ্ন। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্তিনা দল। পাশাপশি এদিন ম্যাচ হারলেও লড়াকু পারপরম্যান্স দিয়ে বিশ্ব ফুটবলে নিজেদের সামথ্যের পরিচয় রেখে বিদায় নিল কেপ ভার্দে। এইবার শেষ ষোলোয় মিশরের বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রাখতে সেই ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়েই নামবে লিওনেল মেসির দল।