


• ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অরিজন্টি’ বিভাগে শ্রেষ্ঠ পরিচালকের খেতাব জিতলেন বঙ্গতনয়া অনুপর্ণা রায়। ‘সংগস অব ফরগটেন ট্রিজ’ ছবির জন্য এই পুরস্কার পেলেন তিনি।
• ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের সৌজন্যে মাত্র ১৫ বছর বয়সে কনিষ্ঠতম বিজয়ী হিসেবে এমি জিতল অভিনেতা আওয়েন কুপার।
• ১০ বছর পর মুক্তি পেল দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’।
• ভারতের তরফে অস্কারের মঞ্চে গেল ‘হোমবাউন্ড’।
• ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির ৩০ বছর পূর্তি। লন্ডনে রাজ-সিমরনের ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন। উপস্থিত শাহরুখ ও কাজল।
• ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে প্রথমবার পুরস্কৃত হলেন শাহরুখ, রানি। ছিলেন বাঙালি পরিচালক অর্জুন দত্তও।
• অর্ধশতাব্দীতে ‘শোলে’। আনকাট ভার্সন মুক্তি।
• পরিচালনায় হাতেখড়ি শাহরুখ পুত্র আরিয়ানের। সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এর বিরুদ্ধে মামলা করেন প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে।
• পার্সোনালিটি রাইট ক্লেম করে আদালতের দ্বারস্থ বলিউড তারকারা। রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, সলমন খান, হৃতিক রোশন, করণ জোহর, সহ আরও অনেকে।
• সাতপাকে বাঁধা •
• বিয়ে করলেন সঙ্গীতশিল্পী আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা তথা ইনফ্লুয়েন্সার আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়ক।
• টেলিভিশনের অভিনেতা জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসল সাতপাকে বাঁধা পড়লেন।
• বিয়ে করলেন প্রতীক বব্বর, প্রিয়া বন্দ্যপোধ্যায়।
• অভিনেত্রী প্রাজক্তা কোহলি এবং ব্যবসায়ী বৃষাঙ্ক খানাল শুরু করলেন দাম্পত্য জীবন।
• ব্যবসায়ী টনি বেগকে বিয়ে করলেন অভিনেত্রী নার্গিস ফকরি।
• অভিষেক বসু ও শার্লি মোদকের নতুন পথ চলা শুরু।
• বিয়ে করলেন তনুশ্রী চক্রবর্তী। স্বামী সুজিত বসু পেশায় আইটি ইঞ্জিনিয়ার।
• বিয়ে করলেন সামান্থা রুখ প্রভু। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে।
• প্রয়াত •
• পরিচালক অরুণ রায়।
• ফসিলসের বেসিস্ট চন্দ্রমৌলি বিশ্বাস
• সুরকার অধীর বাগচী
• ওড়িয়া অভিনেতা উত্তম মোহান্তি
• মনোজ কুমার।
• ধীরজ কুমার
• অভিনেতা অচ্যুত পোটদার
• অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়
• রামায়ণ খ্যাত পরিচালক রামানন্দ সাগরের পুত্র প্রেম সাগর
• জুবিন গর্গ
• ডায়ান কিটন
• আসরানি
• কামিনী কৌশল
• ধর্মেন্দ্র
• অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
পরিবারে এল নতুন সদস্য
• মা হলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়।
• পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর পুত্র নিষাদের জন্ম এবছর।
• কন্যা সন্তান সারাহার বাবা, মা হলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানী।
• পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডার পরিবারে এল পুত্র নীড়।
• ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের পুত্র সন্তান।
• কন্যা সন্তানের জন্ম দিলেন পত্রলেখা। বাবা হলেন অভিনেতা রাজকুমার রাও।
• পাঁচমেশালি •
• বছরের শুরুতেই বাড়িতে হামলার মুখে পড়েন অভিনেতা সইফ আলি খান। ছুরি দিয়ে ১৬ বার তাঁকে আঘাত করে আততায়ী। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
• মঞ্চানুষ্ঠানের সময় এক মহিলা অনুরাগীকে চুম্বন করে বিতর্কে জড়ান শিল্পী উদিত নারায়ণ।
• প্রথমবার কোনও কৃষ্ণাঙ্গ সঙ্গীতশিল্পী ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বিভাগে গ্র্যামি জিতলেন বিয়ন্সে।
• অস্কারে ‘আনোরা’র জয়। সেরা ছবির জন্য পুরস্কারের পাশাপাশি পাঁচটি বিভাগে অস্কার জিতেছে এই ছবি। অস্কার অনুষ্ঠানের সূচনাতেই দাবানল বিধ্বস্ত লস অ্যাঞ্জেলসের প্রতি সমবেদনা জানানো হয়।
• ১৪ বছর পর বাংলা ছবিতে ফিরলেন শর্মিলা ঠাকুর। মুক্তি পেল সুমন ঘোষ পরিচালিত ‘পুরাতন’। সঙ্গী ঋতুপর্ণা সেনগুপ্ত।
• বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়েরর তৈরি লুকে মেট গালায় শাহরুখ খানের ডেবিউ।
• প্রয়াত পোশাক শিল্পী রোহিত বালকে ফ্যাশন মঞ্চে শ্রদ্ধা সোনম কাপুরের।
• বিতর্ক •
• সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে মৃত্যু গায়ক জুবিন গর্গের। মামলা দায়ের। তাঁর শেষকৃত্যে অসমজুড়ে ভক্তের ঢল। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দাবি, খুন করা হয়েছে জুবিনকে। গ্রেফতার সহশিল্পী, অনুষ্ঠানের আয়োজক সহ ৭ জন। জমা পড়েছে চার্জশিট। যদিও সিঙ্গাপুর পুলিশের দাবি, জুবিনের মৃত্যুতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।
• শিরোনামে পরিচালক ও ফেডারেশন দ্বন্দ্ব। সুদেষ্ণা রায়, অনির্বাণ ভট্টাচার্য সহ বেশ কয়েকজন পরিচালকের অভিযোগ, কাজে সহযোগিতা করছেন না টেকনিশিয়ানরা। মামলা দায়ের। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, তথ্য ও সংস্কৃতি দপ্তরকে সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। সবপক্ষের বৈঠক। বাংলা ছবিকে প্রাইম টাইমে চালানোর নির্দেশ। কোন ছবি কোন সময়, আগাম সেই তালিকা প্রকাশের সিদ্ধান্ত। পরমব্রত চট্টোপাধ্যায় সহ আরও অনেক পরিচালক সরে দাঁড়ান মামলা থেকে।
• নজিরবিহীন বিবাদ জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের। ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। ধারাবাহিক ছাড়লেন দিতিপ্রিয়া। এলেন নতুন মুখ শিরিন।