


অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ৩ কোটি ৯০ লক্ষ টাকা দামে মুম্বইয়ের জুহু এলাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি বিক্রি করেছেন অভিনেত্রী ও তাঁর স্বামী শ্রীরাম মহাদেব নেনে। জানা গিয়েছে, চলতি মাসের ১৫ তারিখ সম্পত্তি বিক্রির জন্য যাবতীয় রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ১৩ বছর আগে এই অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন অভিনেত্রী। তখন খরচ পড়েছিল প্রায় ১ কোটি ৯৬ লক্ষ টাকা। উল্লেখ্য, সদ্য মুক্তি পেয়েছে মাধুরী অভিনীত ‘মিসেস দেশপাণ্ডে’। এই সিরিজে একজন সিরিয়াল কিলারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।