


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৫ মার্চ থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কোচবিহার এবং আলিপুরদুয়ার দিয়ে প্রচার শুরু করতে পারেন তিনি। প্রথম দিনই এসআইআরে সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে পদযাত্রা করবেন মমতা। বেঁধে দেবেন ২৬’এর ভোটের সুর। জানা গিয়েছে, ওই দিন চালসায় থাকবেন মুখ্যমন্ত্রী। পরের দিন অর্থাৎ ২৬ মার্চ তাঁর জনসভা করার কথা রয়েছে। শুক্রবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করার পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ইদের পরেই তিনি নির্বাচনী প্রচারের জন্য জেলা সফরে যাবেন।