


• দু’বছর পর বড়োপর্দায় ফিরছেন অভিনেত্রী মনীষা কৈরালা। তাঁর শেষ কাজ সঞ্জয়লীলা বনশালীর ‘হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার’। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিরিজে প্রশংসিত হয় মনীষার কাজ। তারপর থেকে ফের তাঁর কাজে ফেরার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে মিলল খবর। জানা গিয়েছে, অভিনেতা আরবাজ খানের ‘রাজদার’ ছবিতে অভিনয় করবেন মনীষা। ইতিমধ্যে চিত্রনাট্য শুনেছেন তিনি। যদিও পুরো বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আরবাজের প্রযোজনা সংস্থার এই ছবির কাজ হয়তো করবেন মনীষা। শীঘ্রই তিনি চুক্তিবদ্ধ হবেন। চলতি বছরের শুরুতেই ছবির শ্যুটিং শুরু হয়েছে। মোট ২৫ দিনের শিডিউল হয়েছে বলে খবর। এরপর মনীষা ছবিতে যোগ দিলে পুরোদমে মুম্বইয়ে শ্যুটিং হবে।