


বছর ৫-৬ বয়সি শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক প্রতিবেশী প্রৌঢ়র বিরুদ্ধে। যার জেরে শুক্রবার উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। স্থানীয় লোকজন অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার নাম গিয়াসুদ্দিন শেখ বলে জানা গিয়েছে। বয়স ৫৫ বছর। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে যান বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। আক্রান্ত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।