


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যত্রতত্র কার পার্কিং ও আবর্জনা ফেলা নিয়ে কড়া পদক্ষেপ করছে রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর। সেই নিয়ম কার্যকর করতে শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত নিউমার্কেট সহ কলকাতার একাধিক বাজারে ঘুরলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এলাকার ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি।। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বেশ কিছু নির্দেশিকা দিয়েছেন তিনি। সেই সঙ্গে পুলিশের সঙ্গে কথা বলে যত্রতত্র পার্কিং বন্ধের নির্দেশও দেন। মন্ত্রীর সাফ যুক্তি, নাগরিক পরিষেবা কোনোভাবে বিঘ্নিত করা যাবে না। এনিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্বপ্ন স্বচ্ছ বাংলা তৈরি করা। তাই স্বচ্ছ বাংলা গড়তে সকলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।’ এদিন বিধাননগরে নগরোন্নয়ন দপ্তর থেকে কলকাতা পুরসভা এলাকার সমস্যা নিয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি করেন তিনি।