


মাতৃহারা বিদীপ্তা চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন দীপালি চক্রবর্তী। বয়স হয়েছিল ৭৫। জানা গিয়েছে, দিন কয়েক আগে মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল দীপালিদেবীকে। কিন্তু শেষরক্ষা হয়নি। উল্লেখ্য, বিদীপ্তা, সুদীপ্তা ও বিদিশা চক্রবর্তীর পরিবার শিল্পজগতের সঙ্গে যুক্ত। তাঁদের বাবা বিপ্লব কেতন চক্রবর্তী ছিলেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব। মা দীপালি চক্রবর্তী ছিলেন নৃত্যশিল্পী। তাঁর প্রয়াণে শোকস্তবদ্ধ অভিনেত্রী।