


নয়াদিল্লি: নাডার (ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজিন্সি) তালিকায় থাকা ক্রীড়াবিদদের নির্দিষ্ট সূচি অনুযায়ী ডোপ পরীক্ষা দিতে হয়। এমনকী গতিবিধিও আগাম জানানোর নিয়ম রয়েছে। কিন্তু অভিযোগ, পূর্বনির্ধারিত সূচি মেনে ডোপ পরীক্ষা দেননি যশস্বী জয়সওয়াল ও শেফালি ভার্মা। ফলে, নিয়মভঙ্গের অভিযোগে তাঁদের নোটিস পাঠিয়েছে নাডা। শুধু তাই নয়, বোর্ডকেও তা জানানো হয়েছে।
জানা গিয়েছে, শেফালির পরীক্ষা দেওয়ার কথা ছিল ৭ নভেম্বর। যশস্বীর ক্ষেত্রে ১৭ ডিসেম্বর ডোপ টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা অনুপস্থিত ছিলেন। কারণ জানতে চেয়ে তাঁদের চিঠিও পাঠায় নাডা কর্তৃপক্ষ। কিন্তু তার কোনো জবাব দেননি এই দুই তারকা ক্রিকেটার। এরপরেই কড়া পদক্ষেপ নিল ডোপিং এজেন্সি।