


নেপালে ভয়াবহ হড়পা বানে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে ৫৭৯। এছাড়া প্রায় দু’হাজার মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে আছেন ১৩টি জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন কর্মী। অসংখ্য রাস্তা, ব্রিজ, জনবসতি ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলি।