


আমেরিকায় ডিরেক্টর্স গিল্ডের প্রেসিডেন্ট হলেন ক্রিস্টোফার নোলান। গিল্ডের সদস্যদের দ্বারা তিনি নির্বাচিত হয়েছেন। এর আগে ডিরেক্টর্স গিল্ডের প্রেসিডেন্ট ছিলেন লেসলি লিঙ্কা গ্ল্যাটার। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ‘ওপেনহাইমার’ খ্যাত পরিচালক। তিনি বলেন, ‘আমাকে এমন একটি গুরুদায়িত্ব দেওয়ার জন্য গিল্ডের সদস্যদের ধন্যবাদ।’ উল্লেখ্য, এরপর মহাকাব্য ‘ওডিসি’ পরিচালনা করবেন তিনি। ছবির নাম ‘দি ওডিসি’। ছবিতে থাকছেন টম হল্যান্ড, ম্যাট ডেমন, রবার্ট প্যাটিনসন, অ্যান হ্যাথওয়ে, জেন্ডায়া, চার্লিজ খেরন প্রমুখ। প্রথমবার এই ছবিতে টম হল্যান্ড, জেন্ডায়া ও চার্লিজের সঙ্গে কাজ করবেন নোলান।