

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত ফাটাকেষ্টর কালীপুজো। যার পোষাকি নাম নব যুবক সংঘ। ১৯৫৭ সালে কৃষ্ণ চন্দ্র দত্ত যিনি এলাকায় ফাটাকেষ্ট বলে পরিচিত ছিলেন, তাঁর হাতেই শুরু হয় এই পুজো। গত বছর থেকে এই প্রতিমা তৈরি করছেন কুমোরটুলির বিখ্যাত শিল্পী মিন্টু পাল। আজ, শিল্পীর স্টুডিও থেকে ১৪ ফুটের বিশাল প্রতিমা গেল মণ্ডপে। আর তা গেল একেবারে রাজকীয় ভাবে। গঙ্গাজল দিয়ে রাস্তা ধুয়ে, ঝাঁট দিয়ে, ফুল ছড়িয়ে দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা পার হল প্রতিমা। সঙ্গে চলল ঢাকের বাদ্যি আর মহিলাদের ধুনুচি নাচ। গোটা যাত্রাপথের দুই ধারে তখন ভক্তদের ভিড়ে ঠাসা। কেউ পরালেন মালা, কেউ প্রতিমার পায়ে দিলেন ফুল। বিস্তারিত দেখুন ভিডিওতে।