


এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের একমাত্র জিমন্যাস্ট হিসেবে অংশগ্রহণ করে ফাইনালে উঠলেন প্রণতি নায়েক। আজ, মঙ্গলবার মহিলাদের ভল্টের যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করেন প্রণতি। জানা গিয়েছে, দু’টি ভল্ট মিলিয়ে প্রণতির মোট স্কোর ১২.৯১৬। বাছাই পর্বের প্রথম আট জন ফাইনালে জায়গা পেয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বর ভল্টের ফাইনালে পদকের লক্ষ্যে নামবেন পশ্চিম মেদিনীপুরের পিংলার মেয়ে প্রণতি। তাঁর পদকের আশায় বুক বেঁধেছেন আপামর দেশবাসী।