


• কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করল কৃষ্ণকলি সংস্থা। ওকাকুরা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ‘২৫শে বৈশাখ’ ও ‘ঝড়ের খেয়া’ কবিতা দু’টি আলেখ্যরূপে উপস্থাপন করলেন কৃষ্ণকলি বসু নিয়োগী, সুছন্দা ঘোষ, সায়ন্তনী গুপ্ত ও শুভাশিস মিত্র। রবীন্দ্রভারতী সোসাইটির সদস্যরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন দু’টি গান। এরপর একক নিবেদনে সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনা চমৎকার। পারমিতা বন্দ্যোপাধ্যায়, মধুমন্তী বন্দ্যোপাধ্যায়, রূপা মুখোপাধ্যায় সহ আরও অনেকের পরিবেশনা অনবদ্য।
কলি ঘোষ