


আরামবাগের এক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আজ, মঙ্গলবার আরামবাগ শহরের এক নার্সিংহোম থেকে ওই চিকিৎসককে থানায় নিয়ে যান পুলিশ কর্মীরা। এদিন রাত পর্যন্ত অবশ্য এই ব্যাপারে পুলিশ কিছু জানায়নি। সূত্রের খবর, এক নার্সিং পড়ুয়াকে অবৈধ শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠেছে ওই চিকিৎসক তথা সংস্থার অংশীদারের বিরুদ্ধে। তার জেরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।