


তল্লাশি অভিযান চালিয়ে এক যুবকের বাড়ি থেকে ৬৫ লক্ষ টাকা উদ্ধার করলো রঘুনাথগঞ্জ থানার পুলিশ। গতকাল, বুধবার রাতে রঘুনাথগঞ্জের খোদারামপুর এলাকার একটি বাড়িতে হানা দেয় পুলিশ। টাকাগুলো একটি ব্যাগের মধ্যে রাখা ছিল বলে জানা যায়। যদিও পুলিশ আসার খবর পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যায় বাড়ির মালিক সইবুর শেখ। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এতো বিপুল পরিমাণে টাকা কেন মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।