বকেয়া পেনশনের দাবিতে জলপাইগুড়ি পুরসভায় অবসরপ্রাপ্ত কর্মীরা তালা ঝুলিয়ে দেয়। পরিষেবা বন্ধ, সাধারণ মানুষ ফিরতে বাধ্য। বিস্তারিত পড়ুন।
১৯ আগস্ট, ২০২৬ ১১:৪৫
বকেয়া পেনশনের দাবিতে আজ, বুধবার ফের জলপাইগুড়ি পুরসভার গেটে তালা ঝুলিয়ে দিলেন অবসরপ্রাপ্ত পুরকর্মীরা। ফলে পুরসভার কোনো কর্মী-আধিকারিক এদিন ভিতরে ঢুকতে পারেননি। কোনো কাজ হচ্ছে না পুরসভায়। পরিষেবা নিতে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।