


লখনউ: উত্তরপ্রদেশে একটি রনজি টিম রয়েছে। কিন্তু তাতে সন্তুষ্ট নন তরুণ ক্রিকেটাররা। রাজ্যে আরও দু’টি রনজি টিমের দাবিতে একানা স্টেডিয়ামের বাইরে বিক্ষোভে নেমেছেন প্রায় ২৫০ জন জেন জি-ক্রিকেটার ও তাঁদের অভিভাবকরা। আসলে উত্তরপ্রদেশ রাজ্যটা বেশ বড়ো। সেখান থেকে রনজিতে একটি টিমই খেলে। তাই অনেক কম ক্রিকেটার সুযোগ পাচ্ছে। উত্তরপ্রদেশ ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এবং পূর্বাঞ্চলের অ্যাসোসিয়শেনের দাবি, উত্তরপ্রদেশে তিনটি আলাদা অ্যাসোসিয়েশন তৈরি করা হোক। এর ফলে তিনটি রনজি টিম খেলার সুযোগ পেতে পারে। সেই দাবিতে আগামী দিনে আরও বড়ো বিক্ষোভের পরিকল্পনা রয়েছে জেন জি ক্রিকেটারদের। উল্লেখ্য, অতীতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও একাধিক রনজি টিমের কথা বলেছিলেন।