


লখনউ: মঙ্গলবার বড়ো বিপদ থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার এআই-১৭১৭ বিমান। এদিন দুপুরে দিল্লি থেকে ওড়ে বিমানটি। বিমানে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সাড়ে বিকেল তিনটে নাগাদ বিমানটি লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু রানওয়ের কাছাকাছি আসার পর আচমকাই জোরালো ঝাঁকুনিতে কেঁপে ওঠে বিমান। সেটিকে ফের নিরাপদ উচ্চতায় উড়িয়ে নিয়ে যান চালক। প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় লখনউ বিমানবন্দরেই নিরাপদে অবতরণ করে বিমানটি।