


রেল লাইনের পাশে অজগরটিকে দেখতে পান স্থানীয়রা। এরপর সেটিকে বস্তাবন্দী করে নিয়ে আসা হয় থানায়। খবর পেয়ে অজগরটিকে উদ্ধার করে ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সদস্য সাহেব দাস। তার দবি, অজগরটি আহত রয়েছে। সেটিকে রামশাই বনদপ্তরের হাতে তুলে দেওয়া হচ্ছে। সম্ভবত তার শরীরের উপর দিয়ে বাইক বা অন্য যানবাহন চলে গিয়েছে।