আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৪ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
আগামী কয়েক ঘণ্টায় পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ঝোড়ো হাওয়া বইতে পারে। বিস্তারিত পড়ুন।
২৯ আগস্ট, ২০২৬ ২০:১৭
পরবর্তী দুই থেকে তিন ঘন্টায় পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।