


কুইটো: ফুটবল ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে বন্দুকবাজ দুষ্কৃতিদের তাণ্ডব। আর তাতেই প্রাণ হারালেন রেফারি। বুধবার ইকুয়েডরে এক স্থানীয় ফুটবল ম্যাচে এমনই হাড় হিম করা ঘটনা ঘটল। রেফারিকে খুন করেই চম্পট দেয় দুষ্কৃতি দল। স্থানীয় পুলিশ সূত্রে খবর, দুই ড্রাগ মাফিয়া দলের সংঘর্ষে প্রাণ হারালেন ৪৮ বছর বয়সের হাভিয়ের ওর্তেগা। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ফুটবলার ও দর্শকরা। সঙ্গে সঙ্গে বাতিল হয় ম্যাচ। রেফারিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।