


ময়নাগুড়ি কৃষি দপ্তর জানিয়েছে, এই যোজনায় নাম নথিভুক্তকরণের শেষ দিন ১৫ তারিখ। এখন পর্যন্ত ৭৫০০ কৃষক নাম নথিভুক্তকরণ করে ফেলেছেন। কৃষি দপ্তর জানিয়েছে, যে সমস্ত কৃষক কৃষাণ ক্রেডিট কার্ডের লোন নেন বা লোনের জন্য আবেদন করেছেন তাঁদের ব্যাংকের মাধ্যমে নাম নথিভুক্তকরণ হয়ে যাবে। অপরদিকে যে কৃষকেরা এখনো লোন নেননি তারা তথ্য মিত্র কেন্দ্রে উপযুক্ত কাগজ নিয়ে নাম নথিভুক্তকরণ করতে পারবেন। শুধুমাত্র আমন ধান চাষীদের ক্ষেত্রেই এই বীমা বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলার কৃষি আধিকারিক বাবলু সাঁতরা।