


বাঙালির বারো মাসে তেরো পার্বণ। পয়লা বৈশাখে খাওয়াদাওয়ার নানা বহর। এখন ঘরে বাইরে সকলেই ব্যস্ত। তাই পার্বণী ভোজ অনেকেই সেরে ফেলেন রেস্তরাঁয়। সেই মতোই শহরের হোটেল রেস্তরাঁয় বাহারি ভোজের মেনু তৈরি হয়।
ড্রাঙ্কেন টেডি
বৈশাখী মেনুতে পাবেন আলুর দম, সব্জি দিয়ে ডাল, রাধাবল্লভি, স্যালাড, রায়তা, কষা মাংস সহ আরও নানাপদ। দু’জনের খাওয়ার খরচ মোটামুটি ১৩০০ টাকা, কর অতিরিক্ত।
ওয়্যারহাউস কাফে
এখানে পাবেন গন্ধরাজ মালাই ফিশ টিক্কা, ভেটকি কবিরাজি, ভুনা মাটন স্প্রিং রোল, কষা মাংস ও বাসন্তী পোলাও, আম কাসুন্দি পনির টিক্কা, জ্যাকফ্রুট ট্যাকো, ম্যাঙ্গো কোকোনাট ত্রেসলেস ইত্যাদি। দু’জনের খাওয়ার খরচ ১২০০ থেকে শুরু।
দ্যাট প্লেস
পয়লা বৈশাখ উপলক্ষ্যে পাবেন বাঙালি ভোজ- গন্ধরাজ ফিশ ফ্রাই, ভাট্টি দি মুর্গ টিক্কা, বিট মোচার চপ, কচি পাঁঠার ঝোল, ভেটকি মাছের তেল ঝোল, বাসন্তী পোলাও, লুচি, আলুরদম, ছোলার ডাল সহ আরও নানা পদ। দু’জনের খাওয়ার খরচ ১২০০-১৫০০ টাকার মধ্যে।
অলটেরা
এই রেস্তরাঁর বিশেষ মেনুতে থাকবে ওয়ানাবি পর্দা বিরিয়ানি, মোচার শাম্মি কাবাব, গ্রিলড ভেটকি, নানা স্বাদের পানীয় ইত্যাদি। বৈশাখী মেজাজ ধরে রাখতে বাজানো হবে হরেক ধরনের বাঙালি গান। দু’জনের খাওয়ার খরচ ১৪০০ টাকা।
ভেনেটো বার অ্যান্ড কিচেন
ইটালিয়ান রেস্তরাঁয় পাবেন বুরাতা ব্রুশেতা, নানা পাস্তা, উড ফায়ারড পিৎজা ইত্যাদি। ভিন্ন ধাঁচের মেনু সহ যাঁরা বর্ষবরণ করতে চান তাঁদের জন্য আদর্শ। দু’জনের খরচ ১০০০ থেকে ১৩০০ টাকা।
পার্ক স্ট্রিট সোশ্যাল
এখানে ব্রেকফাস্ট মেনু দিয়ে শুরু করুন পয়লা বৈশাখের ভোজ। পাবেন কাসুন্দি ভেটকি, ফিশ ফ্রাই বারগার, চলো লেটস চেলো, চিকেন আ লা কিভ, কলকাতা বিরিয়ানি ইত্যাদি। দু’জনের খাওয়ার খরচ ১০০০ থেকে ১৫০০ টাকা।
করিডোর বার অ্যান্ড কিচেন
পাবেন ক্র্যাব ফিংগার্স, সর্ষেওয়ালি ফিশ টিক্কা, ফাংগি ট্রুফল পিৎজা, চিকেন ইয়াকিতোরি, শ্রিম্প গার্লিক স্কিউয়ারস, লোটাস বিসকফ চিজকেক সহ অনেক পদ। দু’জনের খাওয়ার খরচ ১৪০০-১৬০০-র মধ্যে।
মিরাবেল
এখানকার বর্ষবরণ মেনুতে থাকবে সিফুডের নানারকম। তাতে পাবেন টেম্পুরা ফ্রিটে গ্যাবেরেতো (প্রন), পেসকেলা গ্রিগলিয়া (ভেটকি), লেমন বাটার কেপার স্যস সহযোগে তৈরি ভেটকি মাছের নানা পদ, পারমেসান স্যস দিয়ে তৈরি চিংড়ির নানারকম ইত্যাদি। দু’জনের খাবার খরচ মোটামুটি ১২০০ টাকা থেকে ১৪০০ টাকা।
ইয়েলো স্ট্র
এখানে নতুন বছরের মেনুতে পাবেন নানারকম শরবত। থাকবে ম্যাঙ্গো স্পেশাল ড্রিংক, যার মধ্যে পাবেন আলফানসো আম, দুধ, আইসক্রিম দিয়ে তৈরি ক্রিমি ম্যাঙ্গো ড্রিংক, জুসি ম্যাঙ্গো সানডে, ট্রপিকাল ম্যাঙ্গো ডেজার্ট সহ আরও অনেক রকম ফলের রস। দু’জনের খাওয়ার খরচ ৩০০-৫০০ টাকার মধ্যে।
হায়াত সেনট্রিক
হোটেলের রুফটপ রেস্তরাঁ ক্যাল অন-এ পাবেন নতুন বছরের নানারকম খানা। মেনুতে রয়েছে থিঙ্ক ব্লু চিজ কুলচা উইথ কাসুন্দি বাটার, প্রন টেম্পিরা উইথ পাঁচফোড়ন, কলমি নো প্যাশিও সহ সাদা ভাত ইত্যাদি। এছাড়াও থাকবে বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয়। দু’জনের খাবার খরচ মোটামুটি ৩২০০ টাকা।