


তৃণমূল কংগ্রেসের প্রতীক ফ্রিজ হওয়ার পর ঋতপন্থী প্রার্থী এতেসামুল হক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সঞ্চিতা প্রধান দে আজ হলদিয়া মহকুমা শাসক অফিসে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছলেন। জোড়াফুল প্রতীক কমিশন ফ্রিজ করার পর ফ্রি সিম্বল নিয়ে আজ আলোচনা চলছে। রিটার্নিং অফিসার উদয়শঙ্কর মাইতি দুই প্রার্থীর সঙ্গে এনিয়ে কথা বলবেন।