


নিউইয়র্ক: ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসে হ্যাটট্রিকের সামনে এরিনা সাবালেঙ্কা। গত দু’বার ফ্লাশিং মিডোয় তিনিই বাজিমাত করেছিলেন। সেমি-ফাইনালে শীর্ষ বাছাই সাবালেঙ্কা ৭-৫, ৫-২ সেটে দাপটে হারান তৃতীয় বাছাই জেসিকা পেগুলাকে। চ্যাম্পিয়ন হলে ক্রিস এভার্ট ও সেরেনা উইলিয়ামসের পর তৃতীয় মহিলা হিসাবে এই আসরে হ্যাটট্রিক হবে তাঁর। তবে ফাইনালে রাস্তায় কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকছেন দ্বিতীয় বাছাই এলেনা রিবাকিনা। শেষ চারে তিনি ৩-৬, ৬-৪, ৬-৪ হারান কোকো গফকে। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে এই দু’জনের লড়াই ঘিরে আগ্রহ তুঙ্গে। এখনো পর্যন্ত দু’জনে মোট ১৭বার মুখোমুখি হয়েছেন। তারমধ্যে সাবালেঙ্কা জিতেছেন ১০টিতে। বাকি ৭টিতে জয়ী রিবাকিনা। তবে ইউএস ওপেনে এখনও পর্যন্ত খেতাব অধরা তাঁর। তাই রিবাকিনাকে মার্কিন মুলুকে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জিততে হলে ভাঙতে হবে সাবালেঙ্কার হ্যাটট্রিকের স্বপ্ন।
এই মুহূর্তে সাবালেঙ্কা হলেন মহিলাদের টেনিসের র্যাঙ্কিংয়ে একনম্বর খেলোয়াড়। ঠিক পরেই রিবাকিনা। তবে সোমবার হাতবদল ঘটেছে শীর্ষস্থানের। টানা ৯৯ সপ্তাহ একনম্বরে থাকার পর জায়গা হারাতে চলেছেন সাবালেঙ্কা। মরশুমের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন রিবাকিনা। এক নম্বর জায়গা দখলের জন্য তাঁকে ইউএস ওপেনের সেমি-ফাইনালে উঠতে হত। সেখানে তিনি ফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছেন। সাবালেঙ্কা সেজন্যই খেতাব জিততে মরিয়া।তার আগে আর্থার অ্যাশ স্টেডিয়ামে মহিলাদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে পেগুলাকে হারাতে সাবালেঙ্কার লেগেছিল ১ ঘণ্টা ২০ মিনিট। তাঁর শক্তিশালী সার্ভিস ও পাওয়ার গেমের সামনে দ্বিতীয় সেটে অসহায় দেখায় বিপক্ষকে। ২৮ বছর বয়সি উইনার মারেন ২৯টি।