


লন্ডন: গত বছরের ২৫ নভেম্বর। লন্ডনের বিলাসবহুল ম্যারিয়ট হোটেল থেকে উদ্ধার হয় সৌদি আরবের রাজপুত্র ২৯ বছরের আবদুল্লা বিন ফাহাদের দেহ। আট মাস পর এবার সেই খবর সামনে এল। জানা গিয়েছে, মদ, পার্টি ড্রাগ ও অবসাদ মুক্তির ওষুধ একসঙ্গে খাওয়ার ফলেই মৃত্যু হয়েছে সৌদি রাজপুত্রের। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, তাঁর প্রতি ১০০ মিলিলিটার রক্তে ২২২ এমজি মদ মিলেছে। যা লন্ডনে নির্ধারিত মদ সেবনের পরিমাপ থেকে অন্তত তিনগুণ বেশি। চিকিৎসকরা বলছেন, যে বিপুল পরিমাণ মদ আবদুল্লা খেয়েছেন, শুধুমাত্র তাতেই একজন কোমায় চলে যেতে পারেন। তাঁর শরীরে মদের পাশাপাশি মাদক এবং ওষুধও মিলেছে। সঙ্গে মিলেছে গাঁজার নমুনাও। সব ধরনের নেশার দ্রব্য ও ওষুধের কারণেই সৌদি রাজপুত্র হৃদরোগে আক্রান্ত হন। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।