


নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূমের মহম্মদবাজারে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে গতকাল সাড়ে ২৮ কোটি নগদ টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধার উদ্ধার হয়। বৃহস্পতিবারও অব্যাহত পুলিশের তল্লাশি অভিযান।
প্রায় ৩০ ঘণ্টা পর এদিন সকাল সাড়ে আটটা নাগাদ পুলিশ উদ্ধার হওয়া সামগ্রী নিয়ে বেরিয়ে আসে টুলুর আত্মীয়ের বাড়ি থেকে। বাড়ির মালিক মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। এর কয়েক ঘণ্টা পরে বেলা সাড়ে ১১টা নাগাদ ফের অভিযানে নামে পুলিশ। এবার সরাসরি পাথর মাফিয়া মহম্মদ নিজামদ্দিন ওরফে টুলু মণ্ডলের একের পর এক আস্তানায় আচমকা হানা দিতে শুরু করে বীরভূম জেলা পুলিশ। এদিন সিউড়ির রবীন্দ্রপল্লি এবং মহম্মদ বাজারের সোঁতশালে বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারী দল।
মহম্মদবাজার থানার ঠিক পাশেই অবস্থিত টুলুর গাড়ির পার্কিং সহ একাধিক জায়গায় একযোগে চিরুনি তল্লাশি শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। এলাকাগুলি বর্তমানে নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে।