


জাতভেদ, শ্রেণিবৈষম্য কীভাবে প্রভাব ফেলে প্রেমের সম্পর্কে? উত্তরের খোঁজ করছেন প্রযোজক করণ জোহর। ‘ধড়ক’ ছবির সিক্যুয়েলে এমনই সামাজিক ইস্যু নিয়ে কাজ করেছেন করণ। অভিনয়ে সিদ্ধান্ত চতুর্বেদি ও তৃপ্তি দিমরি। প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন তাঁরা। সদ্য প্রকাশ্যে এসেছে ‘ধড়ক ২’-এর ট্রেলার। সম্ভ্রান্ত পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন তৃপ্তি। অন্যদিকে, সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, সাদা-মাঠা এক যুবক। দু’জনের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় সমাজ। উঠে এসেছে লাভ জিহাদ, দলিত শ্রেণির উপর অত্যাচারের মতো প্রসঙ্গও। আগামী ১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। উল্লেখ্য, এরপর শাহিদ কাপুরের বিপরীতে ‘অর্জুন উস্তারা’ ছবিতে দেখা যাবে তৃপ্তিকে।