


• একতা কাপুর প্রযোজিত সিরিজে কাজ করবেন অভিনেত্রী শেফালি শাহ। ‘কোক’ নামের প্রজেক্টটি দেখা যাবে নেটফ্লিক্সে। শোনা যাচ্ছে, পিরিয়ড ড্রামা প্রযোজনা করতে চলেছেন একতা। সেখানে মুখ্য চরিত্রে কাজ করবেন শেফালি। যদিও বিষয়বস্তু সম্পর্কে এখনই কিছু জানাতে নারাজ নির্মাতারা। পর্দায় একাধিকবার শক্তিশালী চরিত্রে দেখা গিয়েছে শেফালিকে। ওটিটির পর্দায় তাঁর ‘দিল্লি ক্রাইম’ অত্যন্ত জনপ্রিয়। এই সিরিজেও তেমনই এক শক্তিশালী চরিত্রে ধরা দেবেন শেফালি। শোনা যাচ্ছে, সিরিজটি পরিচালনা করবেন নুপুর আস্থানা। এর আগে ‘ফোর মোর শটস প্লিজ’, ‘দ্য রয়্যালস’-এর মতো সিরিজ পরিচালনা করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই এই সিরিজের শ্যুটিং শুরু হতে পারে। ইতিমধ্যে চিত্রনাট্য তৈরি।