


পারথ: মেয়েদের গোলাপি টেস্টে প্রথম দিনেই পারথে পড়ল ১৩ উইকেট। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পয়লা ইনিংসে ১৯৮ রানেই গুটিয়ে যায় ভারত। জবাবে দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৯৬। আপাতত টিম ইন্ডিয়ার ঝুলিতে লিড ১০২ রানের।
পারথের বাউন্সি পিচে প্রথম ইনিংসে সেভাবে সুবিধা করতে পারেননি স্মৃতি মান্ধানারা। একমাত্র জেমাইমা রডরিগেজই (৫২) যা অর্ধশতরান হাঁকিয়েছেন। অস্ট্রেলিয়ার অ্যানবেল সাদারল্যান্ড একাই ৪ উইকেট নিয়েছেন। তবে অজিদেরও পালটা চ্যালেঞ্জ জানিয়েছেন ভারতীয় বোলাররা। জবাবে ব্যাট করতে নেমে ৫৮ রানেই ৩ উইকেট খোয়ায় অস্ট্রেলিয়া। বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা অ্যালিসা হিলি (১৩) ব্যর্থ। ভারতের সায়লি সাতগাড়ে দু’টি উইকেট নিয়েছেন।