


দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী সোনম কাপুর। গত রবিবার রাতে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করেছেন অভিনেত্রী। লিখেছেন, ‘আমাদের পরিবার আরও একটু বড় হল। বায়ু ওর ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে খুশি।’ হাসপাতাল সূত্রে খবর, মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছে। সোনমের অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু হয়েছিল গত বছর সেপ্টেম্বরে। পরবর্তীতে নভেম্বরে সমাজমাধ্যমে পোস্ট করে সুখবর দেন নায়িকা। সোনমের মেটারনিটি ফটোশ্যুট চর্চিত হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সোনম। ২০২২ সালে প্রথম পুত্রসন্তান বায়ুর জন্ম। এবার দ্বিতীয় সন্তান এল সেলেব দম্পতির পরিবারে। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন করিনা কাপুর খানের মতো একাধিক তারকা।