


পোলো ফ্লোটেল
এখানে দুর্গা পুজোর বিশেষ মেনুতে থাকবে মোমো, গন্ধরাজ ফিশ মাঞ্চুরিয়ান, পোস্ত চিকেন টিক্কা, সর্ষে চিলি ফিশ, রাজবাড়ি চিকেন বিরিয়ানি, রাজবাড়ি মাটন বিরিয়ানি, কচি পাঁঠার ঝোল, পার্শে মাছের ঝাল, ডাকবাংলো চিকেন কষা, সর্ষে ভেটকি, পোস্ত দিয়ে পাঁঠার মাংস, ছোলা পনিরের তরকারি, বাসন্তী পোলাও, কালঞ্জি রসুনের ভর্তা, হোমমেড কুচো ফিশ ভর্তা, পেরাকি পায়েস, কমলাভোগ, ক্ষীরকদম ইত্যাদি। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পাবেন এই মেনু।
দ্য অ্যাস্টর
এখানে শারদোৎসব শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে, চলবে ২ অক্টেবর পর্যন্ত। বুফেতে থাকেবে ৯০ রকমের পদ। দুপুর ১২টা থেকে ৪টে লাঞ্চ এবং ৭টা থেকে ১১.৩০টা ডিনার। মেনুর মধ্যে রয়েছে মাটন পুদিনা শিক কাবাব, মুর্গ কসুরি টিক্কা, ভেটকি মাছের চপ, কলকাতা কেবিন স্টাইল চিকেন কাটলেট, আম্বালা পনির টিক্কা, ঢাকার মাংস ভুনা, গোয়ালন্দ স্টিমার চিকেন কারি, গ্রিন প্রন মালাইকারি, সর্ষে কাঁচালঙ্কা ভেটকি সহ নানা পদ। মিষ্টির মধ্যে পাবেন বেকড মিহিদানা, ছানার জিলিপি, গন্ধরাজ ভাপা সন্দেশ, রিসোতো রাইস ক্ষীর, রসমালাই। জনপ্রতি ১৬৯৯ টাকায় পাবেন এই বুফে লাঞ্চ।
এটিএম বার অ্যান্ড কিচেন
এই রেস্তরাঁয় দুর্গা পুজোর আয়োজন থাকবে ৫ অক্টোবর পর্যন্ত। পুজোর মেনুতে থাকবে একেবারেই ভিন্ন স্বাদের খাবার। পাবেন বিটরুট অ্যান্ড গোট চিজ বার্গার, তা মেসন গ্রিন বার্গার, জুসি চিকেন বার্গার, হ্যান্ড পাউন্ডেড ল্যাম্ব বার্গার, স্ম্যাশড টেন্ডারলয়েন বার্গার ইত্যাদি। সঙ্গে নানা ধরনের ঠান্ডা পানীয়। বার্গারের সঙ্গে পাবেন ফ্রেঞ্চ ফ্রাই ও নানা স্বাদের ডিপ অ্যান্ড স্যস। দু’জনের খাওয়ার খরচ মোটামুটি ২০০০ টাকা। অনলাইনেও অর্ডার করতে পারেন।
পিংক সুগার্স
পুজোয় যাঁরা নিরামিষ খেতে চান তাঁরা এখানে একেবারেই ভিন্ন স্বাদের খাবার পাবেন। ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এখানে পুজোর মেনু চলবে। থাকবে রাজমা গালৌটি উইথ উল্টা তাওয়া পরোটা, আচারি পনির টিক্কা, হরাভরা কাবাব অ্যান্ড বিটরুট ফেটা টিক্কা, ট্রুফল চিজ কুলচা, অমৃসরি কুলচা প্ল্যাটার উইথ অমৃতসরি ছোলে, মালাই কোপ্তা, পনির বাটার মশলা, জিরা আলু, পিন্ডি চানা, আলু দোপেঁয়াজা, ইয়েলো ডাল তড়কা ইত্যাদি। দু’জনের খাওয়ার খরচ মোটামুটি ৮০০ টাকা।
হায়াত সেন্ট্রিক কলকাতা
এখানকার রেস্তরাঁ যাযাবরে দুর্গাপুজো উপলক্ষ্যে থাকবে বিভিন্ন ধরনের খাবার। দেশি খাবারের পাশাপাশি পাওয়া যাবে বিদেশি খাবারও। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পাবেন মহাভোজের অফার। তবে শুধু খাওয়াদাওয়াই নয়, থাকছে স্টেকেশন অফারও। দুর্গাপুজোর সম্পূর্ণ মজা পাবেন হোটেলের মধ্যেই। থাকবে ঢাকের বাদ্যি, ধুনোর গন্ধ। খাবারের মধ্যে পাবেন মুর্গ শোরবা, খাওসে, ভেজ মিনিস্ট্রোন, পায়া শোরবা, রোস্টেড গার্লিক চিকেন, ভেজ থুকপা, ভেটকি মাছের চপ, তন্দুরি চিকেন, হরা ভরা কাবাব, চিংড়ির চপ, জাফরানি পনির টিক্কা, ম্যাঙ্গালোর চিকেন কাবাব, কলকাতা স্টাইল বিরিয়ানি, বাসন্তী পোলাও, সোনা মুগের ডাল, ধোকার ডালনা, পটোল পোস্ত, মাছের পাতুরি, কষা মাংস, মাটন রেজালা, চিকেন ডাকবাংলো, লাল মুরগির ঝোল, দই চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা মাছ, ছানার ডালনা, লাবড়া, ছোলার ডাল, আলু ভাজা সহ বিভিন্ন পদ। এশিয়ান মেনুতে পাবেন কুং পাও চিকেন, থাই রেড কারি, মাসাম্মান ভেজ কারি, ফিশ ইন অয়েস্টার স্যস, থাই গ্রিন কারি, মিক্সড সি ফুড ফ্রায়েড রাইস ইত্যাদি। এছাড়াও ফুচকা, চাট, কাঠি রোল ইত্যাদির লাইভ কাউন্টারও থাকবে। আর থাকবে বিভিন্ন ধরনের মিষ্টি। সন্দেশ, রসগোল্লা, ছানার পায়েস, চমচমের পাশাপাশিই পাবেন তিরামিসু, কফি ওয়ালনাট ম্যুস, পেস্ট্রি, আইসক্রিমও। লাঞ্চ ও ডিনার বুফে পাবেন ২৭৯৯ টাকা থেকে।
পিয়ারলেস ইন
হোটেলের বাঙালি রেস্তরাঁ আহেলিতে পুজো উপলক্ষ্যে থাকবে ‘হেরিটেজ অব বেঙ্গল’ মেনু। তার মধ্যে মহাভোজ থালিটি নিরামিষ। পাবেন সোনা মুগের ডাল, গুরুবাড়ির মোচার ঘণ্ট, টম্যাটো বাদাম আলুর দম, লাবড়া, ধোকার ডালনা, ভেজ পাতুরি, ছানার মহিমা, কাজু কিশমিশ পোলাও, লুচি, আমসত্ত্ব খেজুরের চাটনি, আহেলির দই কলস, ক্ষীর সন্দেশ। আমিষে পাবেন রাজভোজ ও ভুড়িভোজ থালি। থাকবে চিংড়ি মাছের মালাইকারি, তাওয়া পোড়া ভেটকি, নারকেল কাঁচালঙ্কা দিয়ে সর্ষে ইলিশ, কষা মাংস ইত্যাদি। এছাড়াও থাকবে বাটা পোস্তর বড়া, ভেজ চপ, মোহিনী মোচার লতিকা, চিংড়ির কাটলেট, চিংড়ির সালামি, রুইয়ের পাটিসাপটা, মাংসের চপ সহ আরও অনেক জিভে জল আনা পদ। মহাভোজ থালি পাবেন ১১৯৫ টাকায়, রাজভোজ থালি পাবেন ২১৯৫ টাকায়, ভুড়িভোজ থালি পাবেন ২৭৯৫ টাকায়। এছাড়া বুফে পাবেন ১৪৯৯ টাকায়।
পেপ্রিকা গুর্মে
২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এখানে পাবেন দুর্গা পুজোর বিশেষ মেনু। তাতে থাকবে নোনতা ও মিষ্টি সবরকম খাবার। পেপ্রিকা গুর্মে রেস্তরাঁয় খাবারের ধরন বিদেশি। মূলত মধ্য প্রাচ্যের খাবার পাওয়া যায় এখানে। ফলে পুজোয় বাঙালি খাবার খেতে খেতে যদি একটু স্বাদ বদল করতে ইচ্ছে করে তাহলে অবশ্যই একবেলা এখানকার ভিনদেশি খাবার চেখে দেখুন। মেনুতে পাবেন টার্ট উইথ ব্রি চিজ, জাতার লাবনে পাই, ফালাফেল র্যাপ, এডামামে ট্রুফল ডাম্পলিং সহ নানা ধরনের লোভনীয় খাবার। এর সঙ্গে রয়েছে মিষ্টি। পাবেন, রোস রসমালাই, বাকি বিদেশি মিষ্টিও থাকবে মেনুতে। এই খাবার খেতে চাইলে খরচ জনপ্রতি ২৫০ টাকা থেকে শুরু। সুইগি ও জোম্যাটোর মাধ্যমেও অর্ডার করতে পারেন এই খাবার।
ইউয়াচা
এখানে ১০ অক্টোবর পর্যন্ত চলবে দুর্গাপুজোর ভোজ। এই রেস্তরাঁর ডাম্পলিং খুবই বিখ্যাত। সেই অনুযায়ী মেনুতে পাবেন চিজ ব্রকোলি ডাম্পলিং, অলিভ চিকেন ডাম্পলিং, প্রন সেচুয়ান ডাম্পলিং ইত্যাদি। স্টার ফ্রাইয়ের মধ্যে পাবেন স্পাইসড চেস্টনাট ডিলাইট, থ্রি ট্রেজার পেপার চিকেন, ড্রাগন সিসেমি প্রন সহ নানা পদ। আরও আছে ফেস্টিভ মিল প্ল্যাটার। রয়েছে স্টার ফ্রাই চিলি নুডলস, টফু উইথ পকচয়, সেচুয়ান টুয়াইস কুকড ল্যাম্ব, স্পাইসি ক্র্যাব মিট, সিলভার পমফ্রেট ইন অরেঞ্জ স্যস ইত্যাদি। এছাড়াও রয়েছে ট্রপিকাল সাইট্রাস বার উইথ গ্রেপফ্রুট সরবেট, বোটানিকাল ডিভাইন, জাসমিন পার্ল-এর মতো পানীয়। দু’জনের খাওয়ার খরচ ৩০০০ টাকা।