


টলিউড বলিউডের পর সোজা ব্রিটিশ সাম্রাজ্যে পা রাখতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের ফিল্মোগ্রাফিতে যোগ হতে চলেছে নতুন পালক। বাংলা, হিন্দি ছবির পর এবার ইংরেজি ভাষার ছবিতে অভিষেক হবে পরিচালকের। স্যার আর্থার কোনাল ডয়েল-এর উপর ভিত্তি করে নতুন ইংরেজি ছবি তৈরি করতে চলেছেন সৃজিত। ছবির নাম ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস।’ সৃজিতের প্রযোজনা সংস্থা ‘ম্যাচকাট’-এর সঙ্গে যৌথভাবে এই ছবি প্রযোজনা করবেন শাহনাব আলমের সংস্থা ইনভিজিবল থ্রেড। সদ্য লন্ডন সিটির গিল্ড হলে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। সৃজিত জানান, আর্থার কোনান ডয়েলের উপর ভিত্তি করে তৈরি তাঁর ছবির গল্প ‘মিসেস গিলক্রিস্ট হত্যা’ দিয়ে শুরু হবে। এবার পাশ্চাত্যে সৃজিতের পারফরম্যান্স দেখার অপেক্ষায় দর্শক।