


নন্দীগ্রামের রেয়াপাড়ায় এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জমি আন্দোলনে হতাহতদের পরিবারকে পুজোর উপহারসামগ্রী প্রদান এবং উপ-নির্বাচনে বিরাট জয়ে ভোটের কাজে যুক্ত থাকা নেতা-কর্মীদের সংবর্ধনা প্রদান করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন নব নির্বাচিত বিধায়ক হাসিরানী রথ, সাংসদ সৌমেন্দু অধিকারী-সহ একাধিক বিধায়করা।