দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা
৬ অক্টোবর, ২০২৬ ২২:০৭
আগামী কয়েক ঘণ্টার মধ্যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে দমকা ঝোড়া হাওয়া।