


ময়নাগুড়ির তিস্তা, জলঢাকা, জর্দা, ধরলা নদীতে নেমে স্নান করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। গতকাল ময়নাগুড়ির জলঢাকা নদীতে স্নান করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়। প্রায় প্রত্যেক বছর ময়নাগুড়ির বিভিন্ন নদীতে মৃত্যুর ঘটনা ঘটে। এবার প্রশাসনের পক্ষ থেকে শুরু হল কড়া নজরদার। প্রত্যেকটি নদীতে মাইকিং চলছে প্রশাসনের পক্ষ থেকে।
পুলিশ জানিয়েছে, মাইকিং যেমন করা হচ্ছে তেমনি প্রত্যেকটি নদীতে নজরদারি থাকছে। আইন না মানলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।