


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মরশুমে লাল-হলুদ জার্সি গায়ে চাপাবেন ডিয়েগো জিভুলিচ। ইতিমধ্যেই ইস্ট বেঙ্গলের চুক্তিপত্রে সই করেছেন ৩৪ বছর বয়সি এই ক্রোয়েশিয়ার ডিফেন্ডার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’র কথা মাথায় রেখে দ্রুত তাঁকে শহরে আনার চেষ্টা করছেন কর্তারা। উল্লেখ্য, গত তিন মরশুমে রোমানিয়ান ক্লাব ওতেলুল গালাতির হয়ে ১২৭টি ম্যাচ খেলেছেন জিভুলিচ। চলতি মরশুমের ক্লাব রুডেসে থেকে লাল-হলুদে আসছেন তিনি।