


জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়ের হস্তক্ষেপে চা পাতা কেনা নিয়ে আপাতত সমস্যা মিটল। আগামীকাল, সোমবার থেকে ক্ষুদ্র বাগানের কাছ থেকে ফের চা পাতা কেনা শুরু করবে বটলিফ। তবে তাঁরা একটি শর্ত রেখেছে। সেটি হল, উৎপাদিত চা যদি কীটনাশকের অবশিষ্টাংশের মাপকাঠিতে বিক্রি না হয় এবং সেটি ফেরত আসে তাহলে কঠোর অবস্থান নেওয়া হবে। এই পরিস্থিতিতে সাংসদ ক্ষুদ্র চা চাষীদের কাছে আবেদন করেন, কোনো বাগানে যেন মাত্রাতিরিক্ত কিংবা নিষিদ্ধ কীটনাশক ব্যবহার করা না হয়। একই আবেদন রাখা হয়েছে ক্ষুদ্র চা চাষী সমিতির তরফেও।