


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড ফাইনালের মতো আইএফএ শিল্ডের শিরোপা নির্ণায়ক ম্যাচেও কলকাতা ডার্বি। মুখোমুখি মোহন বাগান-ইস্ট বেঙ্গল। রবিবার সেমি-ফাইনালে পাঞ্জাব এফসি’কে হারিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। আর সোমবার নর্থ ইস্ট ইউনাইটেডকে বশ মানিয়ে ফাইনালের টিকিট পাকা করেছে লাল-হলুদ বাহিনী। কিন্তু তখনও ঠিক ছিল না, সেরার লড়াই কখন ও কোথায় হবে। মঙ্গলবার আইএফএ জানিয়েছে, বৃহস্পতিবার যুবভারতীতে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচ। এদিন টিকিট অনলাইনে ছাড়া হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ১০০ টাকা। সর্বোচ্চ দাম ১২৫০ টাকা।