আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের এই জেলাতে বজ্র-বৃষ্টির সম্ভাবনা
আগামী কয়েক ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বজ্র-বৃষ্টির সম্ভাবনা। ৩০-৪০ কিমি গতিবেগে দমকা হাওয়া বইবে। বিস্তারিত পড়ুন।
১ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২৪
আগামী কয়েক ঘণ্টার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে জেলার কিছু অংশে বজ্র-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানাল আবহাওয়া দপ্তর। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।